Team Possible
Webseries: Team Possible (2018)
Director: Rahat Rahman
Streamed on: ButtFiXx(Youtube Channel)
Genre: Mockumentary, Entertainment, Humor, Social message.
Personal Rating: 8/10.
মূলত একটা ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের কাজকর্ম নিয়ে এই ওয়েবসিরিজ নির্মিত. ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের নাম Team Possible. তারা কিভাবে ইভেন্ট ম্যানেজ করে সেসব কাহিনিগুলোই ক্যামেরায় ধারণ করে উপস্থাপন করা হয়. সবার চরিত্রই বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে. বিশেষ করে সাব্বির ভাই(বস) ক্যারেক্টার. উনার ক্যারেক্টার সবথেকে মজার. প্রতিটা ক্যারেক্টার এর সাথেই রয়েছে হাই লেভেল এর হিউমার. ডায়লগ, এক্সপ্রেশন সবকিছুই চমৎকার.
প্রথমদিকে এপিসোডগুলো অনেকেই বুঝতে পারেনি. বিভিন্ন কমপ্লেইন ছিল কারণ Mockumentary জনরাতে এটাই বাংলাদেশের প্রথম ওয়েবসিরিজ. “The Office” শো থেকে ইন্সপায়ার্ড. প্রতিটা এপিসোড এত সুন্দরভাবে সাজানো যা না দেখলে বুঝবেন না. শুধু এন্টারটেইন করাই হয়না প্রতিটা পর্বে থাকে Social Message যেটা খুঁজে নিতে হয়. এত হাই লেভেল এর হিউমার, এন্টারটেইনমেন্ট আছে যার জন্য প্রতিটা পর্বই অসাধারণ লাগে.
রাহাত ভাই এর যে দক্ষতা আছে তা স্পষ্ট বুঝা যায়. জিনিয়াস মানুষ উনি. আশা করি সামনে আরো ভালো ভালো প্রোডাকশন নিয়ে আসবেন.একটা কথা বলে দেই এটা মকুমেন্টারি ওয়েবসিরিজ তাই ক্যামেরার দিকে প্রতিটা ক্যারেক্টারের তাকানো ইচ্ছাকৃত. রাহাত ভাই “সিনেমাল” এপিসোডগুলো যেমন মজার ছিল “টিম পসিবল” তার থেকেও মজার. কেও নিরাশ হবেনা এতটুক গ্যারান্টি দিতে পারি.
ButtFiXx= Entertainment, Entertainment and Entertainment💓💓💓

No comments